০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেরপুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে পিটিয়ে আহত

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত নারীর ছেলে নজরুল ইসলাম শনিবার (৮ নভেম্বর) দুপুরে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের পালাসন গ্রামের নজরুল ইসলামের সাথে একই গ্রামের জিয়াউর আকন্দের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নজরুল ইসলামের মা ছায়েলা বেওয়া (৭০) রুপিহার পুকুরপাড়ে তাদের জমি থেকে মাসকালাই তুলতে গেলে জিয়াউর আকন্দের লোকজন বৃদ্ধাকে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে মারপিটসহ তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায়।

বৃদ্ধার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদীন জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে পিটিয়ে আহত

Update Time : ০৬:১৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫