১০:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

দুপচাঁচিয়ায় বাসচাপায় জুলাই যোদ্ধা লাদেন নিহত

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার দুপচাঁচিয়ায় ঢাকাগামী কোচের সাথে মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে মিল্টন আহমেদ লাদেন(২২) নামে এক জুলাই যোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ সড়কের তেলিগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।

মিল্টন আহমেদ লাদেন গুনাহার ইউনিয়নের কামারু গ্রামের আব্দুর রশিদের ছেলে। তবে তিনি দুপচাঁচিয়া পৌর এলাকার মাষ্টারপাড়া মহল্লায় বসবাস করতেন। এছাড়া জুলাইয়ের আন্দোলনের আহত যোদ্ধা ছিলেন লাদেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লাদেন মোটরসাইকেল নিয়ে নওগাঁ অভিমুখে যাচ্ছিল। পথে তেলিগাড়ী নামক স্থানে বিপরীত দিক থেকে আসামী দ্রুতগামী কোচের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় লাদেন ছিটকে রাস্তার ওপর পড়ে গেলে কোচটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

ঘটনার পরপরই কোচটি ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যুর বিষয়টি বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দুপচাঁচিয়ায় বাসচাপায় জুলাই যোদ্ধা লাদেন নিহত

Update Time : ০৭:৪৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫