০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:
মুদি দোকান থেকে বাড়ি ফিরছিলেন মকবুল খাঁ। বয়সের ভারে হাঁটাচলা ধীর হলেও প্রতিদিনের অভ্যাস বিকেলে দোকান পর্যন্ত যাওয়া আসা করতেন নিয়মিত। কিন্তু মঙ্গলবার বিকেলের সেই পথযাত্রাই শেষ হলো মর্মান্তিক পরিণতিতে।

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শুবলি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মকবুল খাঁ (৭১) ওই এলাকারই স্থায়ী বাসিন্দা।

দুর্ঘটনার পর স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল এবং ধাক্কা দেওয়ার পর দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ছেলে মোজাম্মেল হক থানায় লিখিতভাবে অপমৃত্যুর সংবাদ প্রদান করেছেন।

এ বিষয়ে শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় “সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

Update Time : ০৬:৩৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫