০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বগুড়ায় ধান খেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় ধান খেতে ফেলে রাখা বেকারি ব্যবসায়ী জহুরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী তালুকদারপাড়ায় শ্বশুরবাড়িতে দীর্ঘদিন বসবাস করছিলেন। মঙ্গলবার (৪ঠা নভেম্বর) সকালে এলকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দা আব্দুর রশীদ বজলু বলেন, সোমবার রাত আনুমানিক ১০টায় জহুরুলের ফোনে একটি কল আসলে সে বাড়ি থেকে বের হয়। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিলো না। পরে সকালে তার রক্তাক্ত লাশ ধান খেতে দেখতে পাই।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর গণমাধ্যমে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ধারালো কোন অস্ত্রের সাহায্যে তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনার যে মূল রহস্য তা উদঘাটনে জেলা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় ধান খেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

Update Time : ০৬:১৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫