০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বগুড়ায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় ফোন করে বাড়ি থেকে ডেকে এনে জহুরুল ইসলাম (৪৫) নামে এক এক ব্যক্তিকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। বগুড়া সদর উপজেলার হাজরাদীঘি গ্রামে এ নৃশংস খুনের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ গ্রামের ওই ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত জহুরুল ইসলাম ওই এলাকায় দীর্ঘদিন শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছিলেন এবং তিনি পেশায় বেকারি সামগ্রী পরিবহনের ভ্যান চালাতেন। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এতথ্য নিশ্চিত করেন। জানা যায়, গত সোমবার রাত ১১টার দিকে কে বা কারা মোবাইলে ফোন করে জহুরুলকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ভোরে স্থানীয়রা ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল ইসলাম ছোটবেলা থেকে হাজরাদীঘি গ্রামে মামার বাড়িতেই বড় হয়েছেন। তার মামাতো বোনকে বিয়ে করে সেখানেই বসবাস করতেন। তবে পরকীয়া সংক্রান্ত ঘটনার জের ধরে হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে স্থানীয়দের ধারণা।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এ হত্যাকান্ড তা এখনও জানা যায়নি। জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

Update Time : ০৬:১৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫