০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ধুনটে অপহৃত স্কুলছাত্রী ১৯ দিন পর উদ্ধার : গ্রেফতার ১

ধুনট (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যালয়ে থেকে বাড়ি ফেরার সময় রাস্তা থেকে অপহৃত স্কুলছাত্রীকে ১৯ দিন পর গাজিপুরের কাশিমপুর এলাকায় একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় মূল অপহরণকারী সোহেল (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) বেলা ২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সোহেল বগুড়ার শেরপুর উপজেলার খানপুর চরপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে। এছাড়া উদ্ধারকৃত স্কুলছাত্রীকে আদালতে হাজির করা হলে জবানবন্দি রেকর্ডের পর ভিকটিমকে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার এক কিশোরী (১৪) ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণিতে লেখাপড়া করে। বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রেম প্রস্তাব দেয় সোহেল। কিন্তু সোহেলের প্রেমে সাড়া দেয়নি স্কুলছাত্রী। ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি সোহেলের পরিবারকে জানানো হয়।

এতে ওই ছাত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে সোহেল। এ অবস্থায় ১২ই অক্টোবর বিকেলে বাড়ি যাওয়ার জন্য বিদ্যালয় থেকে বের হয়ে গেটের অদূরে মন্দিরের সামনের রাস্তায় পৌঁছলে সোহেল ও তার লোকজন ওই ছাত্রীকে অপহরণ করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।

এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদি হয়ে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। ওই মামলায় সোহেলসহ তিনজনকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মোখলেছুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে শনিবার রাতে গাজিপুরের কাশিমপুর এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়েছে। আদালতের আদেশে ভিকটিমকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধুনটে অপহৃত স্কুলছাত্রী ১৯ দিন পর উদ্ধার : গ্রেফতার ১

Update Time : ০৬:০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫