শেরপুর নিউজ ডেস্কঃ
মাদকবিরোধী অভিযানে শনিবার (১ নভেম্বর) দুপুরে পৌরসভার গোসাইবাড়ী কাচারীপাড়া এলাকায় খেকে একজন মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদন্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর থানার অফিসার ইনচার্জ এস. এম. মইনুদ্দিন ও তার সঙ্গে অংশ নেন থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্স।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মিনাজ সরকার (৩৫)। তিনি গোসাইবাড়ী কাচারীপাড়া এলাকার লাল সরকারের ছেলে। পুলিশ তাকে আটক করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় আসামিকে ৫০ টাকা অর্থদন্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























