০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারতীয় নারী ক্রিকেট দল

শেরপুর নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে উঠে গেল ভারতীয় নারী ক্রিকেট দল।

৩৩৮ রানের পাহাড় গড়েও জয় পায়নি অস্ট্রেলিয়া। ভারতের মাঠে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় অসিরা। ভারতের আগে ৩৩৯ রানের বিশাল স্কোর অতীতে কোনা দল টপকাতে পারেনি।

সেই দিক থেকে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। দলের ঐতিহাসিক জয়ে ১৩৪ বলে ১৪টি বাউন্ডারির সাহায্যে ১২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন জেমিমা রদ্রিগেজ। ৮৮ বলে ১০টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৮৯ রান করেন অধিনায়ক হারমানপ্রিত কৌউর।

নারীদের ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ৫ উইকেটে জয় পায় ভারত।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী অস্ট্রেলিয়া।

ব্যাটিংয়ে নেমে ২৫ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ওয়ান ডাউনে নামা অ্যালিসা প্যারিকে সঙ্গে নিয়ে ১৫৫ রানের পার্টনারশিপ গড়েন ওপেনার ফোবি লিচফিল্ড।

দলের হয়ে সর্বোচ্চ ১১৯ রান করেন ফোবি লিচফিল্ড। তার ইনিংসটি ৯৩ বলে ১৭টি চার আর তিনটি ছক্কায় সাজানো।

এছাড়া ৮৮ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৭৭ রান করেন অ্যালিসা পেরি। ৪৫ বলে চারটি চার আর চারটি ছক্কার সাহায্যে ৬৩ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে অনন্য উচ্চতায় নিয়ে যান অ্যাশলে গার্ডনার।

এই তিন তারকার ব্যাটিং তাণ্ডবে ৪৯.৫ ওভারে ৩৩৮ রানের পাহাড় গড়ে অলআউট হয় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে দীপ্তি শর্মা ও শ্রী চারানি দুটি করে উইকেট শিকার করেন।

গতকাল প্রথম সেমিফাইনালে ৭ উইকেটে ৩১৯ রানের পাহাড় গড়ে; ইংল্যান্ডকে ১৯৪ রানে গুঁড়িয়ে দিয়ে ১২৫ রানের বিশাল জয়ে ফাইনালে চলে যায় দক্ষিণ আফ্রিকা।

আজ অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারত।

আগামী রোববার দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে বিশ্বকাপের এবারের আসরের স্বাগতিক ভারত।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরপুরে শিলাবৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বন্ধ

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারতীয় নারী ক্রিকেট দল

Update Time : ০৭:১৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫