শেরপুর নিউজ ডেস্কঃ
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা পশ্চিম পাড়ার মৃত জামাত আলী প্রামানিকের ছোট ছেলে স্থানীয় বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার প্রামানিক (৭২) গতকাল ২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) বলে ভাটরা থেকে জাহিদুল ইসলাম জাহিদ ও মোঃ নূরুন্নবী সরকার জানিয়েছেন।
তার মৃত্যুতে দক্ষিণ বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী মোঃ সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
০২:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
ভাটরার আব্দুস সাত্তার প্রামাণিকের ইন্তেকাল
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৬:৩৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- ১০৭ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ
























