১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বগুড়া শহরে এস.এ ইন্টারনেট সার্ভিসে হামলা ও ভাংচুর

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় বগুড়া নার্সিংহোম সড়কে এস.এ ইন্টারনেট সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের ঘটনা ঘটেছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ওই প্রতিষ্ঠানের টেকনিশিয়ান আপেল অভিযোগ করে বলেন, সন্ধ্যা ৬টার দিকে ৭/৮টি মোটরসাইকেলযোগে একদল সন্ত্রাসী বিভিন্ন ধারালো অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে এসে অতর্কিতভাবে তাদের প্রতিষ্ঠানে হামলা চালায়।

এসময় হামলাকারীরা প্রতিষ্ঠানের টেবিলে গ্লাস, টিভি ও ল্যাপটপ ভাঙচুর করে। এরপর তারা ক্যাশবাক্স থেকে প্রায় ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তবে কি কারণে এই হামলা করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেন।

বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কামরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়া শহরে এস.এ ইন্টারনেট সার্ভিসে হামলা ও ভাংচুর

Update Time : ০৭:১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫