০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বগুড়ায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

শেরপুর নিউজ ডেস্ক:

বাংলাদেশ ও আফগানিস্তানের যুবাদের মধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হবে বাংলাদেশের উত্তরাঞ্চলের শহর বগুড়া ও রাজশাহীতে। সিরিজের প্রথম দুই ম্যাচ মাঠে গড়াবে বগুড়ায়। আর শেষ তিনটি ম্যাচ হবে রাজশাহীতে।

বগুড়ায় সিরিজের প্রথম দু’টি ম্যাচ হবে ২৮ ও ৩১ অক্টোবর। এর মধ্য দিয়ে প্রায় ১৬ বছর পর শহীদ চান্দু স্টেডিয়ামে বয়সভিত্তিক পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে।

ভেন্যুটিতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০০৯ সালের ২০ নভেম্বর।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য মমিনুর রশিদ শাইন জানিয়েছেন, আগামী ২৮ ও ৩১ অক্টোবর চান্দু স্টেডিয়ামে এই দু’টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবচেয়ে আনন্দের খবর হলো, এই দুই ম্যাচের জন্য দর্শকদের কোনো টিকিট কাটতে হবে না। টিকিট ছাড়াই গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকেরা।

৩ নভেম্বর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। এরপর একই ভেন্যুতে সিরিজের পরের দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬ ও ৯ নভেম্বর। সিরিজ শেষে ১০ নভেম্বর বাংলাদেশ ছাড়বে আফগানিস্তানের যুবারা।

বগুড়ার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজশাহী ভেন্যুকে গুরুত্ব দিচ্ছে। আসন্ন বিপিএল নিয়েও ভাবা হচ্ছে। রাজশাহীর ভেন্যু ম্যানেজার মো. সাইফুল্লাহ খান জেম জানিয়েছেন, আফগান যুবাদের বিপক্ষে বাংলাদেশ যুবাদের ম্যাচ আয়োজনে রাজশাহী ভেন্যু প্রস্তুত রয়েছে।

আফগানিস্তান সিরিজের পর ডিসেম্বরে নেপালে এশিয়া কাপ খেলবে বাংলাদেশের যুবারা। এশিয়া কাপের পর ২০২৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ে এবং নামিবিয়ার মাটিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

বগুড়ায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

Update Time : ০৬:১৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫