০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে দাদিকে জবাই করে হত্যার অভিযোগে নাতি আটক

শেরপুর নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ শয়নকক্ষে দাদিকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে আপন নাতিকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার সলঙ্গা থানার চকবরু গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা মোছা. সন্দেস খাতুন (৮৫) চকবরু গ্রামের মৃত নওশের মোল্লার স্ত্রী। আটক নাতি সজিব হাসান (২২) একই গ্রামের আহম্মাদ আলীর ছেলে। স্বজনরা জানান, বুধবার গভীর রাতে শয়নকক্ষে প্রবেশ করে সজিব তার দাদিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। এরপর সজিব তার ফেসবুক আইডিতে ‘আল্লাহু আকবার’ লিখে একটি স্ট্যাটাস দেন।

কিছুক্ষণ পর ‘ইনশাআল্লাহ, একটাও ছাড় পাবে না’ লিখে আরেকটি স্ট্যাটাস দেন। বিষয়টি সজিবের বাবা আহম্মাদ আলীর নজরে এলে তিনি সলঙ্গা থানায় খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং নাতি সজিবকে আটক করে থানায় নিয়ে যায়।সলঙ্গা থানার এসআই শহিদুল ইসলাম বলেন, মৃতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সজিব নেশাগ্রস্ত ও মানসিক সমস্যার কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

সিরাজগঞ্জে দাদিকে জবাই করে হত্যার অভিযোগে নাতি আটক

Update Time : ০৬:১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫