০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

শেরপুর নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেবে সরকার।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) গ্রেড-১৪ পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে বছর বছর সংরক্ষণের ভিত্তিতে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’

শর্তে বলা হয়, সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদগুলো অন্তর্ভুক্ত করে হালনাগাদ সাংগঠনিক কাঠামো এ কার্যালয়ে পাঠাতে হবে।

পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসারে করতে হবে। অর্থ বিভাগ কর্তৃক জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে পদ তৈরি হবে। ১৯৪৩ সালের পুলিশ রেজল্যুশন অব বেঙ্গল অনুযায়ী পূরণযোগ্য।

এ বিষয়ে জনপ্রশাসন ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি যথাযথভাবে অনুসরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

Update Time : ০৫:১৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫