১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

উইন্ডিজ সিরিজে বাংলাদেশের দল ঘোষণা, বাদ পড়লেন যারা

শেরপুর নিউজ ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজ চ্যালেঞ্জ। চলতি মাসেই ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজটি উপলক্ষে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আফগানিস্তান সিরিজে সামর্থ্যের ছাপ দেখাতে না পেরে বাদ পড়েছেন ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ ও নাহিদ রানা। ঘোষিত ১৮ সদস্যের এই দলে তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন। এর মধ্যে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন অঙ্কন। যদিও জাতীয় দলের হয়ে এর আগে একটি টেস্ট খেলেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৮, ২১ ও ২৩ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি–টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশের ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক) , তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

উইন্ডিজ সিরিজে বাংলাদেশের দল ঘোষণা, বাদ পড়লেন যারা

Update Time : ০৩:৫১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫