শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩০শে সেপ্টেম্বর (মঙ্গলবার) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ ফাজিল ডিগ্রী মাদ্রাসার রাস্তার পাশে জঙ্গলে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাতগাড়ি তালপট্টি গ্রামের বদিউজ্জামানের পুত্র মোঃ রিপন (৫০) এর মরদেহ বলে জানা গেছে। নন্দীগ্রাম থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এদিকে মৃত রিপনের ভাই নান্নু হোসেন বলেন, রিপন গতকাল আনুমানিক ২টার দিকে গাড়িদহ হতে মাক্স পরিহিত তিন ব্যক্তিকে তার ইজিবাইকে নিয়ে বের হয়। তিনি বলেন, ওই তিন ব্যক্তিই তার ভাইকে ছুরিকাঘাতে হত্যা করে ইজিবাইক এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে পালিয়ে গেছে বলেই আমার ধারনা হচ্ছে।
এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাইম উদ্দিন বলেন নুন্দহ ফাজিল ডিগ্রী মাদ্রাসার রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে এই খবর পেয়ে দ্রুত ফোর্সসহ নিজেই ঘটনাস্থলে যাই, এবং মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করি। পরিবারের কেউ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
















