শেরপুর নিউজ ডেস্ক :
বাবাকে হত্যার দায়ে ছেলে রেজাউল করিম লাবুকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর দুই আসামিকে ৩ মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আদালতের (এপিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী রেজাউল করিম লাবু জেলার সলঙ্গা থানার কৈমাঝুরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। কারাদণ্ড প্রাপ্তরা হলেন, রেজাউল করিম লাবুর সৎ মা ও মৃত ইদ্রিস আলীর স্ত্রী মোছা. রেনুকা বেগম এবং লাবুর স্ত্রী মোছা. ইসমত আরা বেগম।
মামলা সুত্রে জানা যায়, গত ২০২০ সালের ৩ মার্চ ভোর রাতে নিজের শোয়ার ঘর থেকে নিখোঁজ হন ইদ্রিস আলী। এরপর অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায় নাই। একদিন পর ৪ মার্চ দুপুরে অলিদহ গ্রামের হাফিজুর রহমান এর পুকুরে গলায় ও পায়ে রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় নিহত ইদ্রিস আলীর ছেলে রেজাউল করিম লাবু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























