০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রামগতিতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:

লক্ষ্মীপুরের রামগতিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দিদারুল ইসলাম (৩৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামগতি পৌরসভার হাসান হোসেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দিদার ওই এলাকার আলম শাহ মাষ্টার বাড়ীর আজহার আলীর ছেলে। সে স্থানীয় নুরীয়া হাজিরহাট মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখায় শিক্ষকতার পাশাপাশি নুরীয়া হাজিরহাট ডাকঘরের পোস্টমাস্টার পদে চাকরি করতেন। মঙ্গলবার সকালে দিদারকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

শিশুর পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিদার প্রতিবেশী ওই শিশুটির বাড়িতে যান। শিশুটিকে একা পেয়ে রান্নাঘরে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এসময় শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে দিদার পালিয়ে যান। এ ঘটনায় সোমবার বিকালে শিশুটির মা বাদী হয়ে দিদারকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামগতি থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে দিদারকে গ্রেপ্তার করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার একমাত্র অভিযুক্ত দিদারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামগতিতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

Update Time : ০৭:২৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫