০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রদলের কর্মী নিহত

শেরপুর নিউজ ডেস্ক:

পঞ্চগড় জেলা শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাবেদ রহমান জয় (১৯) নামে এক ছাত্রদলের কর্মী নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টায় পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত জাবেদ রহমান জয় জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শহরের সকল দোকানপাট বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা। আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ওই ছাত্রদল কর্মীর দাফন করা হবে বলে ঘোষণা দিয়েছে ছাত্রদল। শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রদলের কর্মী জাবেদ রহমান জয়ের গ্রুপের সঙ্গে শহরের নতুন বস্তি এলাকার ছাত্রদলের আরেক কর্মী আল আমিন গ্রুপের মধ্যে বুধবার দুপুর থেকে কয়েক দফা সংঘর্ষ হয়।

রাতে জয় একাই জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে গেলে সেখানে প্রতিপক্ষের ১০/১২ জনের সঙ্গে আবারো বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে আল আমিন একটি ছুরি ঢুকিয়ে দেয় জয়ের পেটে। এতে তার ভুড়ির কিছু অংশ বের হয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে রংপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

পথেই মারা যায় জয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজওয়ানুল্লাহ বলেন, ওই তরুণের একটি হাতের তালুতে আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া পেটের বা পাশে ধারাল অস্ত্রের আঘাতে ভুড়ি বের হয়ে গিয়েছিল। আমরা তা ভেতরে ঢুকিয়ে সেলাই করে রংপুরে রেফার করি।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এই তরুণ নিহত হয়েছেন।

এ ঘটনায় জড়িত দুজনের নাম এসেছে একজন আল আমিন আরেকজন পারভেজ। হত্যাকারী ও ভিকটিম দুজনেই ছাত্রদলের সঙ্গে জড়িত বলে জানা গেছে। মরদেহ ময়না তদন্তে পাঠানো হবে। এ ছাড়া এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রদলের কর্মী নিহত

Update Time : ০৬:১৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫