০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা,গ্রেফতার এক

শেরপুর নিউজ ডেস্ক:

দাবি করা চাঁদা না পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার একটি বাসায় প্রবাসী স্ত্রীর শাহীনূর আক্তারকে (২৫) হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সুজন মিয়া নামের এক ব্যক্তি আদালত ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানিয়েছে। ওই নারীর কাছ থেকে সুজন ও তার সাঙ্গোপাঙ্গরা পাঁচ লাখ টাকা দাবি করেছিল।

বৃহস্পতিবার (৩১ জুলাই) পিবিআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পিবিআই থেকে পাওয়া তথ্য অনুসারে, শাহীনূর আক্তারের পেটে ছুরি ঢুকিয়ে হত্যা করা হয়। এ ঘটনার সঙ্গে আরো দুজন জড়িত আছে। ঘটনার পর থেকে ঘাতকরা পালিয়ে বেড়াচ্ছিলেন। এর মধ্যে সুজন গতকাল বুধবার (৩০ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর আগে গত ২৭ জুলাই ঢাকার কামরাঙ্গীরচরের চাঁন মসজিদ বাগান বাড়ি রোড এলাকা থেকে সুজনকে গ্রেপ্তার করে পিবিআই। পরে তাকে রিমান্ডে আনা হলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

শাহীনূর উপজেলার ছলিমাবাদ গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। গত ১৮ জুলাই পৌর এলাকার কলোনি স্টিল ব্রিজসংলগ্ন নজরুল ইসলামের বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গিয়াস উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বাঞ্ছারামপুর থানায় মামলা করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দড়ি বাঞ্ছারামপুর এলাকার রফিক মিয়ার ছেলে সুজন মাদক ব্যবসায়ী ও জুয়ার বোর্ড পরিচালনা করতেন। গত ১৭ জুলাই সুজনসহ আরো তিনজন শাহীনূরের বাসায় এসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় শাহীনূরের একমাত্র মেয়ে বাসায় ছিল না। চাঁদা না পেয়ে সুজনসহ অন্যরা শাহীনূরকে চাকু নিয়ে খুন করে বাইরে থেকে তালা লাগিয়ে যান।

মামলা তদন্তকালে আধুনিক তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পিবিআই।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা,গ্রেফতার এক

Update Time : ০৬:৫৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫