০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন,গ্রেফতার ২

শেরপুর নিউজ ডেস্ক:

রাজশাহীতে ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত দুজন হলেন, মেহেদী (২৪) ও তার মা পারভিন বেগম (৪০)। তারা রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা। শনিবার (২৬ জুলাই) ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল।

এর আগে গত বৃহস্পতিবার চাপাতির কোপে গুরুতর আহত হয়ে মারা যান আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা আমিরুল মোমিন (৪০)। তিনি গ্রেফতার আসামি মেহেদীর সৎ চাচা ছিলেন। মেহেদীর বাবার নাম মিজানুর রহমান মিজু (৫০)। খুনের ঘটনার পর থেকে তিনি পলাতক।

শনিবার (২৬ জুলাই) সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিজানুরের সঙ্গে তার সৎ ভাই আমিরুলের বিরোধ ছিল। মিজানুর এবার আমিরুলের বাড়ির পাশে ১০ কাঠা জমিতে আমন ধান লাগিয়েছেন। গত ২১ জুলাই আমিরুলের বাড়ির দুটি পাতি হাঁস ওই জমিতে যায়। এ নিয়ে দু’পক্ষের ঝগড়া হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে মিজানুরসহ অন্য আসামিরা আমিরুলের বাড়ির সামনে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

পরে আমিরুল সেখানে গেলে তাকে হাঁসুয়া ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন। তাকে বাঁচাতে তার ভাই গোলাম আজম এগিয়ে গেলে তাকেও কোপানো হয়। পরে দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিরুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমিরুলের স্ত্রী বাদি হয়ে রাজশাহীর দামকুড়া থানায় সাত জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এ মামলায় দুজনকে গ্রেফতার করা হয়। পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে র‌্যাব।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন,গ্রেফতার ২

Update Time : ০৭:১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫