০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

কিশোরগঞ্জে জুমার নামাজে যাওয়ার পথে প্রবাসীকে পিটিয়ে হত্যা

শেরপুর নিউজ ডেস্কঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব বিরোধের জেরে জুমার নামাজে যাওয়ার পথে হাবিবুল্লাহ (৪৫) নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার (২০ জুন) দুপুরে উপজেলার গাংধোয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাদের জন্য দুই জনকে আটক করেছে পুলিশ।

নিহত হাবিবুল্লাহ উপজেলার চরফরাদী এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি মরিশাস প্রবাসী।

স্বজনরা জানান, তিন মাস আগে মায়ের মৃত্যুর খবর পেয়ে দেশে আসেন হাবিবুল্লাহ। এর পর থেকে তিনি বাড়িতেই ছিলেন। কয়েকদিন আগে তার ছেলে ফুটবল খেলতে গেলে একই এলাকার হেলাল উদ্দিনের ছেলের সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে পরে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে শুক্রবার দুপুরে বাড়ির পাশের মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে হাবিবুল্লাহর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের হেলাল ও তার ভাগনে মুখলেছসহ অনেকে। এ সময় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২টি জরুরি নির্দেশনা দিলো সরকার

কিশোরগঞ্জে জুমার নামাজে যাওয়ার পথে প্রবাসীকে পিটিয়ে হত্যা

Update Time : ০৭:১৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫