০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কেরাণীগঞ্জে ধর্ষণের দায়ে সৎবাবার মৃত্যুদণ্ড

শেরপুর নিউজ ডেস্ক:
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে চার বছর আগে মেয়েকে ধর্ষণের দায়ে তারই সৎ বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার,(১৮ জুন ২০২৫) সকালে এ রায় ঘোষণা করেন ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান। দণ্ডিত মোতাহারকে এক লাখ টাকা অর্থদণ্ড ও করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এরশাদ আলম জর্জ বলেন, ‘অর্থদণ্ডের টাকা আদায়ে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে ভিকটিমকে দেয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়েছে।’ রায় ঘোষণার আগে মোতাহারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়। দণ্ডিত মোতাহারের বাড়ি বগুড়ার শিবগঞ্জের কুড়াহার গ্রামে, বাবার নাম রিফাজ। মামলার তদন্ত শেষে ২০২২ সালের ২৭ মে মোতাহারের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দাখিল করেন এসআই আবুল হাসান। মামলার বিচার চলাকালে আদালত ৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন। আসামির আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার রায় ঘোষণা করা হলো।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কেরাণীগঞ্জে ধর্ষণের দায়ে সৎবাবার মৃত্যুদণ্ড

Update Time : ০৬:৩০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫