০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে অস্ত্রের মুখে সাত জনকে অপহরণ

শেরপুর নিউজ ডেস্ক:

চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের পূর্বাঞ্চলের ‘পওলি ছড়া’ পাহাড়ি এলাকা থেকে গতকাল রোববার সকালে তিন বাগান মালিকসহ সাত জনকে অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে। অপহৃতরা হলেন :বোয়ালখালী উপজেলার বাসিন্দা মো. ওয়াসিম (৪৫), পটিয়ার মৌলভীবাজার এলাকার হায়দার আলী (৩০), খুশি বেগম (৪০) এবং রতনপুর এলাকার মো. নাছির (৩৮)। বাকি তিন জনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ৭টার দিকে ৮-১০ জনের একটি দল বাগানে কাজ করতে গেলে হঠাৎ করেই পাহাড় থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা বেরিয়ে এসে তাদের ঘিরে ফেলে। এরপর অস্ত্রের মুখে সাত জনকে জিম্মি করে গহিন জঙ্গলের দিকে নিয়ে যায়। ঘটনার পর পরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পটিয়া থানাপুলিশের একটি দল সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছে।

স্থানীয় জনপ্রতিনিধি কেলিশহর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল হোসেন কপিল অপহরণের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই এলাকায় কিছুদিন ধরে পাহাড়ি সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে। আজকের ঘটনার পর আমরা সবাই আতঙ্কিত।’ কেলিশহর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত অপহৃতদের কোনো খোঁজ নেই, পরিবারের লোকজন দুশ্চিন্তায় পাগলপ্রায়।’ এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই কেলিশহর, হাইদগাঁও, কচুয়ায় ও খরনা ইউনিয়নের পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের তৎপরতা চলছে। ফলে সাধারণ বাগানমালিক ও শ্রমিকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে কাজ করছেন। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃতরা উদ্ধার এবং থানায় কোনো মামলা হয়নি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অস্ত্রের মুখে সাত জনকে অপহরণ

Update Time : ০৮:২২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫