০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে খামারিকে হত্যা করে ৪ গরু ডাকাতি

শেরপুর নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মুরাদপুর এলাকায় অস্থায়ী এক খামারে ডাকাতির ঘটনায় এক বৃদ্ধ খামারি নিহত হয়েছেন।মঙ্গলবার (২০ মে) রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে সংঘটিত এই ঘটনায় খামার থেকে ৪টি গরু ডাকাতি করে নৌকায় পালিয়ে যায় ডাকাত দল।

নিহত খামারি খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে তারা মিয়া। চাষাবাদ ও গরু পালনের উদ্দেশ্যে তিনি তার নাতি মো. ইব্রাহিমকে সঙ্গে নিয়ে মুরাদপুরের কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে ঘরে ঢুকে প্রথমে ইব্রাহিমকে বস্তাবন্দি করে এবং পরে তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর খামার থেকে চারটি গরু নিয়ে তারা নৌকায় করে পালিয়ে যায়।

চৌহালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, যেখানে ডাকাতি হয়েছে, সেটা নির্জন ও চর এলাকা। ডাকাতদের চিহ্নিত করা খুবই কঠিন কাজ। আমরা মরদেহ উদ্ধার করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে খামারিকে হত্যা করে ৪ গরু ডাকাতি

Update Time : ০৭:০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫