০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

নির্বাচনের জন্য ঘেরাও করা লাগলে, এটা হবে দুর্ভাগ্যজনক: সালাহউদ্দিন আহমদ

শেরপুর নিউজ ডেস্ক: আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের দাবিতে সরকারকে ঘেরাও করা লাগলে, তা হবে দেশের জন্য দুর্ভাগ্যজনক।

শনিবার (১৭ মে) দুপুরে খুলনার সার্কিট হাউজ মাঠে তারুণ্যের সমাবেশে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকার মূলত এনসিপি মার্কা সরকার। এ সরকারের সঙ্গে যুক্ত এনসিপির দুই উপদেষ্টা (ছাত্র উপদেষ্টা) একটি এনজিওর উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, নাহলে তাদের বিদায় করতে হবে।

বক্তৃতায় বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে তরুণদের মাঠে নামতেই হবে। আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে এখনই।

খুলনা ও বরিশাল বিভাগের ১৮টি জেলার লক্ষাধিক তরুণ এ সমাবেশে অংশগ্রহণ করেন। দুপুর থেকে বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। পুরো সমাবেশ ঘিরে ছিল উৎসাহ ও উদ্দীপনার আবহাওয়া।

সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

যুবদল সভাপতি মুন্না বলেন, পাটশিল্পের তীর্থস্থান ছিল খুলনা। আওয়ামী ফ্যাসিস্ট সরকার, তাঁবেদার সরকার ভারতের প্রেসক্রিপশনে পাটশিল্প ধ্বংস করেছে।

তারুণ্যের সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাকিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নির্বাচনের জন্য ঘেরাও করা লাগলে, এটা হবে দুর্ভাগ্যজনক: সালাহউদ্দিন আহমদ

Update Time : ০৭:৪৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫