১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গৃহবধূকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড,শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন

শেরপুর নিউজ ডেস্ক:
চাঁদপুরের হাইমচরে গৃহবধূকে হত্যার দায়ে শ্বশুর শাশুড়িকে যাবজ্জীবন ও দেবরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে আসামিদের উপস্থিতিতে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (আদালত-১) আমিরুল ইসলাম এ রায় দেন।

হত্যার শিকার গৃহবধূ ফাতেমা (২৫) প্রবাসী ফারুক গাজীর স্ত্রী। নারায়ণগঞ্জ জেলার গোরাকান্দাইল এলাকার মৃত জামাল উদ্দিন খানের মেয়ে।

সাজাপ্রাপ্তরা হলেন- ফাতেমার দেবর রিপন গাজী (৪০), শ্বশুর সিরাজুল ইসলাম গাজী এবং শ্বাশুড়ি শাহানারা বেগম। এদের মধ্যে রিপন গাজীকে মৃত্যুদণ্ড এবং সিরাজুল ও শাহানাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, ২০০৯ সালের অক্টোবরে পারিবারিক কলহের জেরে ফাতেমার সঙ্গে শ্বাশুড়ির কথা কাটাকাটি হয়। এরপর একপর্যায়ে ফাতেমাকে মারধর করে আসামিরা। ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়। পরে মরদেহ গুম করার জন্য বাড়ির পুকুরে নিয়ে রাখা হয়। ঘটনার পরদিন বাড়ির লোকজন লাশটি উদ্ধার করে। এই হত্যার ঘটনায় ফাতেমার ভাই ইউসুফ খান বাদী হযে থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় তৎকালীন হাইমচর থানার পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ তদন্ত শেষে ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামছুল ইসলাম মন্টু বলেন, মামলাটি ১৬ বছর চলমান অবস্থায় ২৩ জনের স্বাক্ষ্যগ্রহণ করেন আদালত। আসামিরা অপরাধ স্বীকার করায় এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আসামিদের উপস্থিতিতে বিচারক এই রায় দেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গৃহবধূকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড,শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন

Update Time : ০৮:৫১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫