১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গোদাগাড়ীতে চাচার হাসুয়ার কোপে ভাতিজা নিহত

শেরপুর নিউজ ডেস্ক:
রাজশাহীর গোদাগাড়ীতে চাচার হাঁসুয়ার কোপে ভাতিজার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আঁচুয়া ভাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম কাওসার আহমেদ রকি (২৭)। তার বাবার নাম মজিবর রহমান। ঘটনার পর পালিয়েছেন চাচা রবিউল ইসলাম (৩০)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাওসার আহমেদ ঢাকায় নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতেন। ঈদে বাড়ি এসেছিলেন। দুপুরে পারিবারিক কলহের জেরে চাচা রবিউল ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচা রবিউল ইসলাম হাঁসুয়া দিয়ে কাওসার আহমেদকে কুপিয়ে আহত করেন। এ সময় স্থানীয়রা তাকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।

রামেক হাসপাতালে নেওয়ার পথে কাওসারের মৃত্যু হয়। তখন পরিবারের সদস্যরা লাশ বাড়ি নিয়ে যান।

ওসি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পালিয়েছেন চাচা রবিউল ইসলাম। তাকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান ওসি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে চাচার হাসুয়ার কোপে ভাতিজা নিহত

Update Time : ০৭:১৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫