Home / দেশের খবর / ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুঃখ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুঃখ প্রকাশ

শেরপুর নিউজ ডেস্ক:

অধিভুক্ত সরকারি সাত কলেজের বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। রোববার দিবাগত রাত ৩টার দিকে এক বিবৃতিতে তিনি এই দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এ ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) (জনসংযোগ দপ্তর) মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উপাচার্য সবাইকে ধৈর্য ধারণ এবং সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকা একান্তভাবে জরুরি। কোনোভাবেই তৃতীয় পক্ষ যাতে সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

উপাচার্য আরও বলেন, ‘আজ ২৭ জানুয়ারি অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। যেসব বিষয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে বলে আশা করি। এ সংক্রান্ত অপরাপর বিষয় সরকার কর্তৃক গঠিত কমিটির নজরে এনে তা সমাধানের ব্যাপারে সহযোগিতা কামনা করা হবে।’

Check Also

চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − three =

Contact Us