০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

শেরপুরে জামায়াতের দু’দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে দু’দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) হামছায়াপুরে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ শিক্ষা শিবিরের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।সংবাদ পড়ুন

সমাপনী অধিবেশনে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা আমির ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মাওলানা মো. দবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মো. নজরুল ইসলাম, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হক, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মো. শাহিনুর আলম, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আব্দুল হালিম বেগ, জেলা সেক্রেটারি মাওলানা মো. মানছুরুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা মো. আব্দুন নূর ও অ্যাডভোকেট আবদুল হালিম।

শিক্ষা শিবির বাস্তবায়নে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা মো. নাজমুল হক ও মো. রেজাউল করিম বাবলু, সহকারী সেক্রেটারি মো. শরিফুল ইসলাম ও শাহীন আলম, ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মো. আব্দুস ছাত্তার, অফিস সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, বজলুর রহমান, তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা মো. আমিনুল ইসলাম, আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক মো. আব্দুল হক, প্রচার ও মানবসম্পদ সেক্রেটারি মো. ইফতেখার আলম, আফছার আলী, সাইফুল ইসলাম সাখাওয়াত ও শফিকুর রহমান প্রমুখ।

আয়োজক সূত্রে জানা যায়, দু’দিনব্যাপী এ শিক্ষা শিবিরে উপজেলার প্রায় আড়াই শতাধিক রুকন অংশ নেন। শিবিরে সংগঠনের সাংগঠনিক দুর্বলতা চিহ্নিতকরণ, ব্যক্তিগত অধ্যয়ন এবং সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। আমন্ত্রিত অতিথিদের বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণকারীরা সাংগঠনিক ও ব্যক্তিগত জ্ঞানচর্চার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা পান। আলোচনার মধ্য দিয়ে শিক্ষা শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় জামায়াতের মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

শেরপুরে জামায়াতের দু’দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

Update Time : ০৬:৫৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬