০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বগুড়া জেলা কারাগারের হাজতি আসামি আব্দুল মালেকের মৃত্যু

বগুড়া জেলা কারাগারের হাজতি আসামি আব্দুল মালেক (৫২) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) তার মৃত্যু হয়।

জেল সুপার মো. আসাদুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত আব্দুল মালেক বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার আব্দুল করিমের ছেলে। গত ১৯ সেপ্টেম্বর মাদক মামলায় গ্রেফতার হয়ে তিনি বগুড়া জেলা কারাগারে আসেন।

তিনি মাদক মামলার একজন বিচারাধীন আসামি ছিলেন। সোমবার (৫ অক্টোবর) দুপুরে কারাগারে অসুস্থ হয়ে রক্ত বমি করলে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে তিনি মারা যান।

জেল সুপার আরও বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহটি ওই হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়া জেলা কারাগারের হাজতি আসামি আব্দুল মালেকের মৃত্যু

Update Time : ০৬:২৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬