০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বগুড়ায় পৃথক দুটি হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

বগুড়ায় পৃথক দুটি হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসআরবি-১২, বগুড়ার সদস্যরা তাদেরকে গ্রেফতার করে। এসআরবি সূত্র জানায়, গত রোববার দিনগত রাত সোয়া ২ টার দিকে মহানগরের নিশিন্দারা মন্ডলপাড়া রেজা হাসানের ভাড়া বাসায় অভিযান চালিয়ে মোকছেদুল হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান মারুফ (২১)কে গ্রেফতার করা হয়। সে নিশিন্দারার মোঃ আব্দুল কাশেমের ছেলে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

এছাড়া সোমবার (৫ অক্টোবর) ভোর ৪ টার দিকে গাবতলী উপজেলার রামেশ্বরপুর মধ্য তেজোপাতা পাপুল মন্ডলের বাসায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর আতিকুর রহমান সাগর হত্যা মামলার এজাহারনামীয় ১৪ নম্বর আসামি মোঃ আব্দুল কুদ্দুস (৩৬)কে গ্রেফতার করা হয়। সে সদরের পাঁচবাড়িয়া এলাকার মৃত কোরবান ফকিরের ছেলে। তাকেও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় পৃথক দুটি হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

Update Time : ০৬:১৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬