০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বগুড়ার জেলা ও দায়রা জজ আদালত বর্জন কর্মসূচি স্থগিত

বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতি কর্তৃক বগুড়ায় নতুন যোগদানকৃত জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের আদালত বর্জনের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বগুড়া জেলা এ্যাডভোকেট বার সমিতির জরুরি এক সাধারণ সভায় ওই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বার সমিতির সভাপতি শেখ রেজাউর রহমান মিন্টুর সভাপতিত্বে সভায় আলোচ্যসূচির মধ্যে ছিল-আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের আশ্বাসের প্রেক্ষিতে বার’র গত ২২ সেপ্টেম্বরের সভায় গৃহীত জেলা ও দায়রা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত পুনঃবিবেচনা। সভায় বক্তব্য রাখেন-বার’র সিনিয়র সদস্য জিপি মো. শফিকুল ইসলাম টুকু, মো. আতাউর রহমান, একেএম সাইফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-২ এর পিপি মো. মোজাম্মেল হক, জেলা ও দায়রা জজ আদালতের পিপি মো. আব্দুল বাছেদ, সোহোল হোসেন প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে শেখ রেজাউর রহমান মিন্টু এই সিদ্ধান্ত জানিয়ে বলেন, আগামী এক মাসের জন্য বগুড়ায় নবযোগদানকৃত জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের আদললত বর্জনের সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করা হলো। এতে আগামী রোববার থেকে জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের আদালতে আইনজীবীরা বিচার কাজ ও শুনানিতে অংশ নিবেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় ৭২৫ দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তা ও নির্বিঘ্নে উদযাপনে পূজা পরিষদের প্রস্তুতি সভা

বগুড়ার জেলা ও দায়রা জজ আদালত বর্জন কর্মসূচি স্থগিত

Update Time : ০৬:১৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬