০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মোকামতলায় ৮ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

বগুড়ার মোকামতলা উপজেলায় অপহরণের ৮ দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তবে কোন আসামি গ্রেফতার হয়নি।

জানা গেছে, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের ১০ম শ্রেণি পড়ুয়া ১৪ বছরের মেয়েকে গত ২২ সেপ্টেম্বর ভোর ৬টায় স্থানীয় কড়ীবাড়ী নামক স্থান থেকে অপহরণ করা হয়। এই অপহরণ ঘটনায় মামলায় আসামি করা হয় জীবনপুর গ্রামের শয়ন (২১) ও তার বাবা রতন মিয়া (৪০) এবং চাচা শফিকুল ইসলামসহ (৫০) অজ্ঞাতনামা ২-৩ জনকে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনসার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা উপজেলার জগন্নাথপুর গ্রামে জনৈক ব্যক্তির বাড়ি থেকে গত বুধবার সকাল সাড়ে ৯টায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর স্কুলছাত্রীকে সংশ্লিষ্ট আদালতে হাজির করে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এছাড়া তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হয়। ভিকটিম বর্তমানে তার বাবার হেফাজতে দেওয়া হয়েছে। আসামিদেরকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় ৭২৫ দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তা ও নির্বিঘ্নে উদযাপনে পূজা পরিষদের প্রস্তুতি সভা

মোকামতলায় ৮ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

Update Time : ০৬:১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬