০১:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

ধুনটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনের কারাদণ্ড

বগুড়ার ধুনট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজাসহ তিনজনকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার ধেরুয়াহাটি এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মামলায় ধেরুয়াহাটি এলাকার মৃত মকবুল শেখের ছেলে বাবলু শেখ (৫০), পীরহাটি কলেজ মাঠ এলাকার রফিকুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (২১) এবং ধেরুয়াহাটি এলাকার বুলু শেখের মেয়ে সাহিদা খাতুন (৪৫)-কে দণ্ড দেওয়া হয়।

দণ্ড হিসেবে বাবলু শেখ ও সামিউল ইসলামকে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাহিদা খাতুনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।আদালতের নির্দেশে উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন। মাদক নির্মূলে ডিএনসি ও জেলা প্রশাসনের যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ধুনটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনের কারাদণ্ড

Update Time : ০৭:৪৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬