বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি এবং খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য ‘সাল্টু’ ও শিল্পলবণ ব্যবহারের অভিযোগে একটি চিপস কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সদর উপজেলার পশ্চিম গোদারপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয় সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এই জরিমানা করেন। মেহেদী হাসান জানান, ভাই-বোন চিপস ফ্যাক্টরিতে অভিযানকালে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য সাল্টু (অ্যামোনিয়াম সালফেট বা ইউরিয়া জাতীয় রাসায়নিক) ও শিল্পলবণ ব্যবহার করতে দেখা যায়। অনিয়মের বিষয়ে কারখানার মালিক মোছাম্মৎ রুমী অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
বগুড়ায় চিপস কারখানার ২০ হাজার টাকা জরিমানা
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৬:২৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- ২১ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ






















