বুধবার বিকেলে শহরের আলতাফআলী মার্কেট ও রানার প্লাজা এলাকায় জেলা প্রশাসন ও বগুড়া বিএসটিআই আঞ্চলিক কার্যালয় যৌথভাবে অভিযান পরিচালনা করে | ছবি: সংগৃহীত।
অক্ষরের আকার:
বিএসটিআই নিষিদ্ধ স্কিন ক্রিমসহ বিভিন্ন প্রসাধন সামগ্রী বিক্রির দায়ে বগুড়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) বিকেলে শহরের আলতাফআলী মার্কেট ও রানার প্লাজা এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয় যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা গেছে, আমদানিকারকের নাম-ঠিকানা ছাড়া এবং বিএসটিআইয়ের বৈধ ছাড়পত্র ব্যতীত স্কিন ক্রিম, শ্যাম্পু, ফেস ওয়াশ, লিপস্টিক ও লোশনসহ বিভিন্ন পণ্য বিক্রির অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী দণ্ড দেওয়া হয়। এর মধ্যে আলতাফআলী মার্কেটের মৌসুমি স্টোরকে ১০ হাজার টাকা এবং রানার প্লাজার কৈরি স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিসিএল সুপার শপ ও এঞ্জেলস স্টুডিওসহ মার্কেটের অন্যান্য দোকানগুলোতে অনুমোদনহীন এসব পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া কার্যালয়ের পরিদর্শক মো. শাহ আলম পলাশ খাঁন ও ফিল্ড অফিসার মো. সাখাওয়াত হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















