০২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতার লাশ দাফন

বগুড়ায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী হেলাল উদ্দিন (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ সময় হাসান আলী নামে এক ইউনিয়ন যুবদল সদস্য আহত হন।

বুধবার (১২ আগস্ট) রাতে সদর উপজেলার গোকুল ইউনিয়নের মেড়পাড়া এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের মেড়পাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি গোকুল ইউনিয়ন বিএনপির কার্যনির্বাহী সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে হেলাল উদ্দিন প্রয়োজনীয় কাজে একটি সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে একই ইউনিয়ন যুবদলের সদস্য হাসান আলী ছিলেন। পথিমধ্যে গোকুল মোড় এলাকার সবুজ নার্সারির সামনে পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বিএনপি নেতা হেলাল উদ্দিন মারা যান। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে তার লাশ দাফন করা হয়েছে। এ সময় আহত হন যুবদল সদস্য হাসান আলী। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশের কুন্দারহাট থানার ওসি হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর তাদের অবহিত করা হয়নি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে যাচ্ছেন রবিবার

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতার লাশ দাফন

Update Time : ০৮:১৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬