বগুড়া মহানগরের চারমাথায় পাঁচভাই নামে একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে তার লাশ উদ্ধার করা হয়। তদন্তকারী কর্মকর্তা উপশহর ফাঁড়ির এসআই সোহাগ ফকির জানান, নিহত যুবকের নাম সবুজ আহমেদ মিরাজ (১৯)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে। হোটেল কর্মচারীদের বরাত দিয়ে তিনি জানান, গত বুধবার রাত ১০ টার দিকে সবুজ আহমেদ রবিউল ইসলাম নামে এক হিজড়াকে সাথে নিয়ে ওই হোটেলে ওঠেন। তারা হোটেলের চারতলায় ২৫ নম্বর কক্ষ ভাড়া নেন। সেখানে তারা রাত ১ টার দিকে ঘুমিয়ে পড়েন। এরপর হিজড়া রবিউল ভোর ৪টার দিকে ঘুম থেকে জেগে উঠে দেখেন তার পাশে সবুজ নেই। এরপর তিনি কক্ষের বাথরুমে গিয়ে দেখেন ভিতর থেকে বাথরুমের সিটকানি লাগানো আছে। পরে বিষয়টি তিনি হোটেল ম্যানেজার ও কর্মচারীদের জানালে তারা পুলিশে খবর দেয়। এরপর তারা বাথরুমের দরজা ভেঙে ভিতর থেকে সবুজের লাশ উদ্ধার করে। গলায় হোটেলের বেডশিট দিয়ে গ্রীলের সাথে তার লাশ ঝুলানো ছিল।
এসআই সোহাগ ফকির আরো জানান, ধারণা করা হচ্ছে সবুজ আত্মহত্যা করেছেন। তার কাছে তার মোবাইল ফোন পাওয়া যায়। আত্মহত্যার আগে সবুজ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। ভিডিওতে সবুজ বলেন তিনি আত্মহত্যা করবেন। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় । পুলিশ মোবাইল ফোন জব্দ করেছে। এরপর পুলিশ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।সংবাদ শিরোনাম
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























