আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামায়াত বগুড়া মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগ বুধবার (১২ আগস্ট) সকালে বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করে। বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল র্যালির উদ্বোধন করেন।
শহরের শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়ে র্যালিটি শেরপুর রোড দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি আজিজুল হক কলেজে গিয়ে শেষ হয়। র্যালিতে চার শতাধিক বাইসাইকেল ও মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন।
র্যালির উদ্বোধনকালে আবিদুর রহমান সোহেল বলেন, যুবকরা দেশের শক্তি। যুবকদের হাত ধরেই দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের যুব সমাজ নীতি, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হলে দেশ আরও দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























