০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

ধুনটে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ‘মিনিস্টার’ গ্রেপ্তার

বগুড়ার ধুনটে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় মিনিস্টার (৩০) নামের এক নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার (৯ আগস্ট) রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মিনিস্টার উপজেলার বড় চাপড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাতে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বিশ্বকাপ খেলা উপলক্ষে পাশের বাড়িতে দাওয়াত খেতে যান। যাওয়ার সময় তিনি ঘরের ভেতর স্ত্রীকে রেখে বাইরে থেকে দরজায় ছিটকিনি লাগিয়ে দেন।

অভিযোগ করা হয়, এ সুযোগে মিনিস্টার ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূর চিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে মিনিস্টার পালিয়ে যান।

এ ঘটনায় ২৮ জুলাই ভুক্তভোগী বাদী হয়ে মিনিস্টারের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

ধুনটে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ‘মিনিস্টার’ গ্রেপ্তার

Update Time : ০৭:১৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬