০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

জনগণের সুখে-দুঃখে পাশে থাকা বিএনপি’র অঙ্গীকার : এমপি সিরাজ

বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, জনগণের সুখে-দুঃখে এবং যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকা বিএনপি’র অঙ্গীকার। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার কাজ করছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটি মানবিক দায়িত্বও।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, জনকল্যাণমুখী ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সংকট কাটিয়ে জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

রোববার (৯ আগস্ট) বিকেলে ধুনটে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা এবং নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ উপলক্ষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী। ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জল কুমারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দিন হারুন মন্ডল।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক উপজেলার ১৭৫ জন উপকারভোগীকে ৩ লাখ ৫০ হাজার টাকা, সমাজ কল্যাণ পরিষদ থেকে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারকে ৭৬ হাজার টাকা এবং নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর একটি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনগণের সুখে-দুঃখে পাশে থাকা বিএনপি’র অঙ্গীকার : এমপি সিরাজ

Update Time : ০৬:৫৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬