০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

বগুড়ায় এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা হয়েছে।

রবিবার রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে মামলাটি করেন।

সোমবার রাতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২৯ জুলাই বিকালে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে তিনি ফেইসবুকে গাজী সালাউদ্দিন তানভীরের আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেখতে পান।

এজাহারে বলা হয়, পোস্টটিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘মানহানিকর ও উস্কানিমূলক’ মন্তব্য করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সমালোচনার মুখে অভিযুক্ত পোস্টটি পরে মুছে ফেলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, বিষয়টি বিএনপির একাধিক নেতা-কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। পরে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়ের করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা

Update Time : ০৭:০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬