০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় নারী শ্রমিক নিহত

বগুড়ার মোকামতলায় মহাসড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় রেবেকা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের কাগইল রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেবেকা বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার অভিরামপুর চককুতুব গ্রামের লাল মিয়ার স্ত্রী। তিনি স্থানীয় একটি ইটভাটায় রান্নার কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কর্মস্থলে যাওয়ার সময় রেবেকা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রংপুরগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক মাইক্রোবাসটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় নারী শ্রমিক নিহত

Update Time : ০৭:৪৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬