১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বগুড়ায় মাদকসহ গ্রেফতার করে ৩ জনের কারাদন্ড

বগুড়া সদরে ৩ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরের স্টেশন রোডে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে ৩৫ গ্রাম ও ২৫০ মি.লি. অ্যালকোহলসহ তাদেরকে গ্রেফতার করে এই কারাদন্ড দেয়া হয়।

কারাদন্ডপ্রাপ্তরা হলো, বগুড়া মহানগরের সেউজগাড়ী এলাকার মৃত সুধীর বাঁশফোড়ের ছেলে সোহাগ বাঁশফোড় (২৭), সদরের নুরইল গ্রামের আলিম উদ্দিনের ছেলে মো: ফিনুস আলী (২৯) ও পূর্ব পাতিতাপাড়ার মৃত বশির উদ্দিনের ছেলে আব্দুল বারী (৪০)।

ডিএনসি’ বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান,ডিএনসি বগুড়া এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিমের সহযোগিতায় বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস ও উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে ওই এলাকা হতে ৩ জন আসামিকে ৩৫ গ্রাম গাঁজা ও ২৫০ মি.লি. অ্যালকোহলসহ গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেয়া হয়। আসামিদের মধ্যে সোহাগ ও ফিনুস আলীকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড এবং আসামি আব্দুল বারীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক দ্বয়। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় মাদকসহ গ্রেফতার করে ৩ জনের কারাদন্ড

Update Time : ০৮:৪০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬