০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

যশোরে দেড় কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকা মূল্যের সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৬ জুলাই) ভোরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তির নাম সুমন মণ্ডল। তিনি নারায়ণগঞ্জের সদর উপজেলার ইসলামিয়া বাজার গ্রামের প্রাণনাথ মণ্ডলের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ এলাকায় তল্লাশি চালানোর সময় সুমনের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৪টি বড় এবং ১টি অর্ধেক সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার ওজন ৬৮০ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৪১ লাখ ৩৩ হাজার ১৭৫ টাকা। এ সময় তার কাছ থেকে একটি মুঠোফোন ও নগদ ৯ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুমন জানিয়েছেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। উদ্ধার করা সোনা ও আটক ব্যক্তির বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

যশোরে দেড় কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

Update Time : ০৬:১৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬