উত্তর জনপদের বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা জেলার উন্নয়ন প্রেক্ষিত সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এবং যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন বিশ্লেষকরা।
শুক্রবার (২৪ জুলাই) মমইন হোটেল রিসোর্ট কনভেনশন সেন্টারে ওয়ার্কশপ আয়োজন করে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ চিকিৎসক ডা. সি এম ইদ্রিস।
এতে স্থানীয় সংসদ সদস্য, পাঁচ জেলার সরকারি কলেজের শিক্ষক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কৃষিবিদ, ব্যবসায়ীসহ পরিবহন সংশ্লিষ্টরা সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে সুচিন্তিত মতামত ব্যক্ত করে। ইতিহাস চর্চা গবেষণা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, বগুড়া জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, বগুড়ার সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর হোসনে আরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা ডা. মশিউর রহমান।
ওয়ার্কশপে বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, নওগাঁ, সিরাজগঞ্জ পাঁচটি আলাদা গ্রুপে সমস্যা সম্ভাবনা চিহ্নিত করে মতামত দেন। ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার উপদেষ্টা আনোয়ারুল কবির দুলাল, সিনিয়র সহসভাপতি কেএম রাজিউল্লা, ওয়ার্কশপ আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মতিউর রহমান, জুলফিকার আলী ভুট্টো উপস্থিত ছিলেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 




















