১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক

ভারতের রাজ্যসভার সাংসদ পদ থেকে আজ পদত্যাগ করেছেন টালিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী রুক্মিণী মল্লিক (কোয়েল মল্লিক)। সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হওয়ার মাত্র তিন মাসের মধ্যে পদত্যাগপত্র দিলেন তিনি।

সূত্রের খবর, কোয়েল মল্লিক প্রথমে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। তবে রাজ্যসভার নিয়ম অনুযায়ী, সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হলে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে চিঠি জমা দিতে হয়। সেই নিয়ম মেনেই বৃহস্পতিবার তিনি রাজ্যসভায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে ইস্তফাপত্র জমা দেন।

পদত্যাগের কারণ সম্পর্কে চিঠিতে কোনো ব্যাখ্যা দেননি কোয়েল। ফলে তার এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।

শোনা যাচ্ছে, পদত্যাগের পর কোয়েল মল্লিক বিজেপিতে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কারণ, রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর তাকে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে যেতে দেখা গেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

স্পেন নাকি আর্জেন্টিনা, বিশ্বকাপের ট্রফি উঠবে কার হাতে

সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক

Update Time : ১০:৪২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬