১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

পাবনায় বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

পাবনা সদর উপজেলার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার আতাইকুলা থানার কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামের শবদুল প্রামাণিক (৩৫) ও তাঁর স্ত্রী আশা খাতুন (২৫)।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান জানান, নিজেদের বাড়ির পাশে পুকুরের ওপর দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক তার বাঁশের চিকন লাঠি দিয়ে ঠেকানো ছিল। বিকেলে ওই পুকুরে নেমে মাছ ধরছিলেন স্বামী-স্ত্রী।

একপর্যায়ে বাঁশের লাঠি থেকে বৈদ্যুতিক তার খুলে পানিতে পড়ে যায়। এতে পানিতে থাকা স্বামী-স্ত্রী বিদ্যুতায়িত হন। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত মেইন সুইচ বন্ধ করে তাঁদের পুকুর থেকে উদ্ধার করেন। ততক্ষণে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ওসি। তিনি বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

পাবনায় বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

Update Time : ০৬:৪৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬