০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

শেরপুরে স্বাচিপ নেতা ডা: সামির হোসেন মিশু গ্রেপ্তার

বগুড়ার স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডা. সামির হোসেন মিশুকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা সদরের একটি চাইনিজ রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বগুড়া মহানগরের জলেশ্বরিতলা এলাকার ডা. সাফদার হোসেনের ছেলে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)এস এম মইনুদ্দিন জানান, বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। তিনি তার ঘনিষ্ঠ একজন চিকিৎসকের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওই চাইনিজ রেস্তোরায় গিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে (বগুড়া সদর থানার মামলা নং-৭৭, তাং-২২/১০/২০২৫ খ্রিঃ, ধারা-১৪৩/১৪৭/৩২৩/৩২৬/৩০৭/১১৪/১০৯/৩৪ পেনালকোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৫/৬ এর এজাহারনামীয় আসামী)।

ডাক্তার মিশু বাগেরহাটে কর্মরত রয়েছেন। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানিয়েছেন, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার আসামি তিনি। তাকে শেরপুর থানা থেকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে স্বাচিপ নেতা ডা: সামির হোসেন মিশু গ্রেপ্তার

Update Time : ০৫:০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬