০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বগুড়ায় এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুজ্জামান বুধবার (১৭ জুন) বগুড়া শহরের ঠনঠনিয়াস্থ প্ল্যান্ট পরিদর্শন করেছেন। এ সময় তিনি বগুড়ায় একটি নতুন ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা দেন। পাশাপাশি তিনি কারখানার শ্রমিক-কর্মচারীদের সুখ-দুঃখের কথা শোনেন এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এর আগে প্রতিষ্ঠানের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক বগুড়ায় এসে বিভিন্ন প্ল্যান্ট পরিদর্শন করার পাশাপাশি এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। বেলা ১২টায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ঢাকার পরিচালক (অপারেশন) জাহাঙ্গীর আলম, কোম্পানির সচিব, বগুড়া প্ল্যান্ট প্রধান ও ডিজিএম (প্ল্যান্ট) সুভাষ চন্দ্র বর্মন, প্রোডাকশন ম্যানেজার ফজলুল হক, উপ-ব্যবস্থাপস্থাপক (প্রশাসন) মাসুদুর রহমান খান প্রমুখ। মতবিনিময় সভায় সিবিএ বা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দও উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুজ্জামান প্রস্তাবিত ভ্যাকসিন প্ল্যান্টের জন্য নির্ধারিত জায়গাটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সরকার বিদেশ থেকে আর কোনো ভ্যাকসিন আমদানি করতে চায় না। দেশের মানুষের চাহিদা পুরোপুরি মেটাতে দেশেই নিজস্ব ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

Update Time : ০৭:২২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬